
কেএম সুজন, টাংগাইল প্রতিনিধিঃ টাংগাইলের নাগরপুরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে ১৯৯৪ সালের এই দিনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠিত হয়। এ উপলক্ষে নাগরপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেক কাটার মাধ্যমে দিনটি উদযাপন করে। নাগরপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি বাবর আল মামুন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকলীগ সভাপতি আব্দুস সালাম,উপজেলা আ. লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক উজ্জল মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান তুহিন,গয়হাটা ইউপি ছাত্রলীগ সভাপতি রাজিব আহমেদ,স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ সম্রাট,আতিক অপু প্রমুখ
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।