প্রিন্ট এর তারিখঃ মার্চ ৫, ২০২৬, ৩:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৭, ২০১৯, ৫:০৭ অপরাহ্ণ
চার মোটরসাইকেল চোর গ্রেফতার চারটি মোটরসাইকেল ও চুরি করার সরঞ্জাম উদ্ধার
![]()
আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ- মোটরসাইকেল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চারটি মোটরসাইকেল ও চুরি করার বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার (২৬ জুলাই) ও আজ শনিবার (২৭ জুলাই) নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান। গ্রেফতারকৃতরা হলো রাসেল (২৩), রফিকুল ইসলাম (৩৬), সাহাবউদ্দিন ওরফে সাবু (৩৮) ও জাহাঙ্গীর আলম ওরফে শিমুল (২৮)। পাহাড়তলী থানার ওসি মঈনুর রহমান বলেন, ‘সম্প্রতি নগরীর বিভিন্ন স্থানে মোটরসাইকেল চুরির ঘটনায় বেশ কয়েকটি অভিযোগ পেয়েছি। পরে চুরি রোধে বিশেষ অভিযান দল গঠন করে অভিযান চালিয়ে ওই চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে চারটি মোটরসাইকেল ও চুরি করার বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করি।’ গ্রেফতার চারজনের বিরুদ্ধে পাহাড়তলী থানায় মামলা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।