
উলিপুরে তারুণ্যের ঐক্য সমাজকল্যাণ সোসাইটির ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মোঃ মোহাইমিনুল ইসলাম উলিপুর প্রতিনিধিঃ-
কুড়িগ্রামের উলিপুরে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন "তারুণ্যের ঐক্য সমাজকল্যান সোসাইটির" ১ম প্রতিষ্ঠা বার্ষিকী ও ২য় বর্ষে পদার্পন উপলক্ষে আলোচনা সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল পালিত অনুষ্ঠিত হয়েছে।
২৯ তারিখ রবিবার বিকাল ৩ টায় হোকডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সংগঠনটির উপদেষ্টা আবু তালেব ব্যাপারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, থেতরাই ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল জলিল শেখ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আবু জাফর সোহেল রানা, সংগঠনটির সভাপতি আতাউর রহমাম আতা, সংগঠনটির সাধারন সম্পাদক সামছুল আলম সহ অনেকেই।
পরে এসএসিতে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরন করা হয়।
উল্লেখ গত বছরের ২৯ নভেম্বর বৃক্ষরোপন কর্মসূচির মধ্য দিয়ে সংগঠনটির পথচলা শুরু হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।