
শরনখোলায় ইউনিয়ন নির্বাচন উপলক্ষে মনির হোসেনের নির্বাচনি প্রচারণা।
সাব্বির হোসেন,শরনখোলা (বাগেরহাট) থেকেঃ-
বাগেরহাট জেলার শরনখোলা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রবাসী মনির হোসেনের প্রচারণা শুরু।
উপজেলার আসন্ন ১নং ধানসাগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালান বাবুল আকনের জামাই প্রবাসী মনির হোসেন। তিনি ইউনিয়নের বিভিন্ন স্থানে বিভিন্ন লোকজনের সাথে তার নির্বাচনী আলোচনা করেন।
তারই ধারাবাহিকতায় ২৭ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যায় ইউনিয়নের পহলানবাড়ি ডি.এন.কারিগরি কলেজে ১,২,৩ নং ওয়াডের ছাত্রলীগের নেতা কর্মীদের সাথে আনন্দ উতসব ও মত বিনিময় সভা করেন।
সভায় উপস্থিত ছিলেন ১,২ ও ৩ নং ওয়াডের সকল ছাত্রলীগের নেতা কর্মীরা।আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় পিঞ্জু মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রবাসী মনির হোসেন। এছাড়াও অন্যনের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বাবুল আকন,শহীদ মুন্সি,শাজাহান ফরাজি,গ্রাম পুলিশ শপন চহিদার।
প্রধান অতিথি মনির হোসেন বলেন, আমি আপনাদের পাশে ছিলাম আছি থাকবো।
আপনাদের যেকোনো প্রয়োজনে আমাকে ডাকবেন আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।