
নাটোরে চোলাই মদসহ দুই জনকে আটক করেছে র্যাব
খাদেমুল ইসলাম,নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরে চোলাই মদসহ সুমন ও আকাশ নামে ২ যুবককে আটক করেছে র্যাব। শনিবার দুপুর ১ টার দিকে শহরের হরিশপুর এলাকা থেকে ২৫ লিটার চোলাই মদসহ তাদের আটক করে র্যাব ।
আটক সুমন সদর উপজেলার কালিকাপুর গ্রামের মৃত খালেক গাজীর ছেলে ও আকাশ বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকার মিঠু বাসফোর এর ছেলে।র্যাব-৫, রাজশাহী সিপিসি-২ (নাটোর) ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি মাসুদ রানা প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর একটার দিকে র্যাবের একটি অপারেশন দল শহরের হরিশপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ওই ২৫ লিটার চোলাই মদ বহনের অভিযোগে সুমন এবং আকাশকে ওই মাদকসহ আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ওই চোলাই মদ বহনের কথা জনসমক্ষে শিকার করে পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।