
লৌহজংয়ে আওয়ামীলীগ নেতা বাতেন মৃধার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
ফৌজি হাসান খাঁন রিকু,মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ-
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী আব্দুল বাতেন মৃধার ৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৭ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় উপজেলার হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
হলদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাব্বির খান বিপ্লবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মারুফের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন লৌহজং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিএম শোয়েব, হলদিয়া ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মৃধা মহিম, আওয়ামী লীগ নেতা দুলু খান, লৌহজং উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মর্তুজা খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওমর ফারুক রাজিব, বর্তমান সভাপতি ফরহাদ হোসেন ইমন, সাধারণ সম্পাদক অনয় হাসান বেপারী প্রমুখ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।