
যুক্তরাজ্য প্রবাসী সামছুল হক চৌধুরী ও আবু বক্কর খাঁনকে সার্চের সংবর্ধনা প্রদান
সিরাজুল ইসলাম শ্যামল ::
আজ বিকাল ৩টায় হোটেল রৌজ গার্ডেন সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে যুক্তরাজ্য প্রবাসী জাতীয় শ্রমিকলীগ যুক্তরাজ্য শাখার কার্যকরী সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির অন্যতম সদস্য ডক্টর সামছুল হক চৌধুরী ও জাতীয় শ্রমিকলীগ যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আবু বক্কর খাঁন কে সংবর্ধনা প্রদান করা হয়।
সার্চ মানবাধিকার সোসাইটি সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এ কে মিলন আহমেদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. আফজাল হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমিন,জাতীয় শ্রমিকলীগ যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আবু বক্কর খাঁন,আরো বক্তব্য রাখেন সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক এড. জামাল উদ্দিন, সুনামগঞ্জ প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক সিরাজুল ইসলাম শ্যামল, সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সুনামগঞ্জ জেলার সহ সভাপতি মতিউর রহমান,সহ সাধারণ সম্পাদক আলী হোসেন, সহ সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজা, সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি মুহিবুর রেজা টুনু, সহ সভাপতি আব্দুস শহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক উস্তার আলী, অর্থ সম্পাদক বিপলু রজ্ঞন দাস, সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার মহিলা সম্পাদিকা চাঁদনি আক্তার, জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক সালমা আক্তার, টিপু আহমেদ, প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে ডক্টর সামছুল হক চৌধুরীকে কোভিড ১৯ করোনা দূর্যোগে সমাজ সেবায় অবদান রাখায় সার্চ সংগঠনের পক্ষ থেকে সমমনা প্রদান করা হয় ও সৌদি প্রবাসী সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য রুকন উদ্দিন রাজুর পক্ষ থেকে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।