
রংধনু আবাসিক এলাকা সহ বৃহত্তর শিববাড়ী কে মাদক মুক্ত রাখার ঘোষণা
নিজস্ব প্রতিবেদকঃ সিলেট'র দক্ষিণ সুরমা থানাধীন রংধনু আবাসিক এলাকা সহ বৃহত্তর শিব বাড়ী ও জৈন পুর এলাকা কে মাদক ও অপরাধ মুক্ত রাখতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন রংধনু সমাজ কল্যাণ সংঘ'র প্রতিষ্ঠা সভাপতি ও বরই কান্দি ইউনিয়ন'র সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব মোঃ সানর মিয়া এবং রংধনু সমাজ কল্যাণ সংঘ'র সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম সুমন।
এক যৌত বার্তায় তাঁরা উল্লেখ করেন যে,সিলেটের নতুন পুলিশ কমিশনার জনাব নিশারুল আলম'র মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা প্রশংসনীয়, কিন্তু প্রশাসনের পাশাপাশি এলাকার সচেতন নাগরিক হিসেবে আমাদেরও উচিত প্রত্যেকটি এলাকায় মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মুল করতে প্রশাসনকে সহযোগিতা করা। রংধনু সমাজ কল্যাণ সংঘ,জৈন পুর,শিব বাড়ি, দক্ষিণ সুরমা সিলেট। রেজিঃ নং ৬০২/৯৯ ইং।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।