আবাসিক হোটেল তিতাস এ রমরমা দেহ ব্যবসা
সিলেট অফিস :: পূণ্য ভূমি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কদমতলি এলাকায় অবস্থিত আবাসিক হোটেল তিতাস। আগে এই হোটেলের নাম ছিলো লন্ডন রেস্ট হাউজ। বর্তমানে হোটেল তিতাস নাম দিয়ে চলছে রমরমা দেহ ব্যবসা। সরেজমিনে আমাদের পত্রিকার ক্রাইম রিপোর্টার এর গোপন ক্যামেরায় ধারণকৃত ভিডিওতে দেখা যায় হোটেল তিতাস এ রমরমা দেহ ব্যবসার এ ভয়াবহ চিত্র।
করোনা কালীন এ মহামারিতে এ ধরনের খবর সত্যিই পীড়াদায়ক! কিন্তু হলে কী হবে, কিছু অসাধু চরিত্রহীন লোক অতিরিক্ত লোভী হয়ে রাতারাতি কোটিপতি হওয়ার আশায় আধ্যান্তিক নগরীখ্যাত সিলেটের মান-মর্যাদা কে পদদলিত করে দীর্ঘ দিন ধরে চালিয়ে যাচ্ছে পতিতা ব্যবসা।
আর এর ফলে আমাদের স্কুল - কলেজ ও ভার্সিটিতে পড়ুয়া কোমলপ্রাণ ছাত্রদের ক্ষতি হচ্ছে বেশি। তাই এখই এ ব্যাপারে সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে আইনের আওতায় আনা উচিত বলে মনে করেন সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সচেতন নাগরিক।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।