
ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে ফেসবুকে প্রচারের অপরাধে নোমান মিঠু গ্রেফতার।
টি আই অশ্রু, জেলা প্রতিনিধি পটুয়াখালী::
ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে প্রচার চালানোর অপরাধে পটুয়াখালীতে নোমান মিঠু (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর-২০২০ ইং) বিকেল পাচঁটার দিকে সদর উপজেলার আউলিয়াপুরে পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে꫰
পটুয়াখালী সদর সার্কেলের সিনিয়র এএসপি মুকিত হাসান খাঁন জানান, নোমান মিঠু বিভিন্ন সময় ইসলামকে অবমাননা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের মাধ্যমে নিজ অ্যাকাউন্টে আপক্তিকর পোস্ট করেন। এনিয়ে পটুয়াখালী শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর এলাকায় অভিযান চালিয়ে ওই নোমান মিঠুকে গ্রেফতার করা হয় ।
এঘটনায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।