
১৪ নভেম্বর লৌহজং হানাদারমুক্ত দিবস
ফৌজি হাসান খাঁন রিকু,লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
১৪ নভেম্বর মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা পাকহানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের ১৪ নভেম্বর লৌহজং উপজেলাকে বীর মুক্তিযোদ্ধাদের সম্মুখযুদ্ধের মাধ্যমে হানাদারমুক্ত করা হয়েছিল।আজকের এই দিনটিতে স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা লৌহজংয়ে স্থাপিত হানাদারদের ক্যাম্পে আক্রমণ চালালে পাকসেনারা পালিয়ে যায় এবং লৌহজং উপজেলাটি হানাদারমুক্ত হয়।শ্রদ্ধা ও গৌরবের সাথে দিবসটি উদযাপন উপলক্ষে লৌহজং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড বিজয় র্যালি ও আলোচনা সভা কর্মসূচি গ্রহণ করেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।