
ভুল প্রেম
শিখা নাহার
ভুল ভরা জীবনে কেটে গেছে তেত্রিশ বসন্ত।
প্রেম ---- বলা যায়,
নাকি বলব প্রতারক।
তবুও কেন এখনও হৃদয়ে ছন্দ বাজে,
মন নেচে ওঠে আবেগে।
আবার কেন ভুল করে----
সুর করে গেয়ে উঠি-----
হৃদয়ের গান।
কেন আবার বারে বারে,
পা ঐ পথেই ধায়।
কেন বসন্তকালে বাজে কোকিলের সুর,
কেন বরষার রিমঝিমে
বাজে নুপুর।
কেন হৃদয়ের দু---- কূল
জলে ভেসে যায়।
কেন পলাশের বনে করে,
ভ্রমরা গুঞ্জন।
সবকিছু হৃদয়ে তান তোলে,
আমার বোধগুলো বোধহীন হয়----
আবার আমি ছুটে যাই,
অবাধ্য প্রেমের টানে।
ভুল করে আবারও ভুলে গিয়ে,
পড়ি ভুল প্রেমের ফাঁদে।।
১২/১১/২০২০ ইং
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।