
এমভি নিউ কারেজ জাহাজ থেকে এক নাবিকের মরদেহ উদ্ধার
আব্দুল করিম,চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধানঃ-
চট্টগ্রাম বন্দরে পানামার পতাকাবাহী ‘এমভি নিউ কারেজ’ জাহাজ থেকে একজন নাবিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জাহাজটি এনসিটি-১ জেটিতে আনা হয়।দক্ষিণ আফ্রিকা থেকে কাঠ ও ইউএন মিশনের গাড়ি নিয়ে এসেছে জাহাজটি। বন্দর সূত্রে জানা গেছে, মারা যাওয়া মি. জেসি ইকেটার ফিলিপাইনের নাগরিক।
গত ২৪ অক্টোবর ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। এরপর মরদেহটি জাহাজেই ফ্রিজিং করে রাখা হয়েছিল।
চট্টগ্রামে ময়নাতদন্ত শেষে মরদেহ যথাযথ কর্তৃপক্ষকে হস্তান্তর কিংবা স্থানীয় শিপিং এজেন্টের মাধ্যমে ফিলিপাইন পাঠানো হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।