
মনিরামপুরে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
আবদুল্লাহ আল মামুন,ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ-
আজ ১১ নভেম্বর বুধবার মনিরামপুর উপজেলার সদর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে সন্ধায় বাকোশপোল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে জাকজমকের মাধ্যমে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
কেক কাটা পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্জ্ব ইয়াকুব আলী গাজী।
ইউনিয়ন যুবলীগের সভাপতি নিশাত করিবের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগনেতা দ্বীন ইসলাম, হরেন দাস, বজলুর রহমান, আতিয়ার রহমান, বিল্লাল হোসেন, যুবলীগের সাধারন সম্পাদক নাজমুল, যুবলীগনেতা মন্জুর আলম, সুফিযান, রহিম, ইব্রাহিম, শাহাআলম, মিলন, ছাত্রলীগনেতা মাহবুর, রাকিব, রাসেল প্রমূখ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।