
ঠাকুরগাঁওয়ে ব্র্যাকের পক্ষ থেকে অতি দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ
এম এ সালাম রুবেল,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়ায় ব্র্যাকের পক্ষ থেকে অতি দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে ১নং ওয়াড চোঙ্গাখাতা ও ঢাঙ্গীপুকুর মাদ্রাসা মাঠে এলাকায় গরীব ও অতি দরিদ্র পরিবারে মাঝে প্রায় তিন শত কম্বল বিতরণ করেন ব্র্যাক ঠাকুরগাঁও অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আলট্রাপুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম মোঃ কামরুজ্জামান,এস টি ও- পি এল আশরাফুজ্জামান ও গড়েয়া শাখা ব্যবস্থাপক আসাদুজ্জামান।
এ ছাড়াও বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক রুহুল ইসলাম শাহ্,ঢাঙ্গীপুকুর গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি মোঃ শাহবুদ্দীন, সাধারণ সম্পাদক মোঃ আতিকুল ইসলাম ও কমিটির সকল সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।