কক্সবাজারে প্রতারক চক্রের ২ সদস্য আটক
এইচ এম আমান,কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
কক্সবাজারে প্রতারক চক্রের ২ সদস্য আটক
কক্সবাজারে আবাসিক ফ্ল্যাট থেকে প্রতারক চক্রের ২ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ১৫ টি মোবাইল সেট, বিপুল সংখ্যক সিম এবং নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
রোববার (৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে কলাতলী আলফা ইয়েব নামে একটি আবাসিক ফ্ল্যাটে এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন- ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার হাজী নগর এলাকার মৃত সরওয়ার হাওলাদারের ছেলে মো. হান্নান, মাদারীপুর জেলার রার্জের উপজেলার প্রমারচর এলাকার মৃত কিনাই মাতব্বরের ছেলে আজিজুল মাতব্বর।
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ আলী জানান, সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তার পরিচয় দিয়ে চক্রটি নানা কৌশলে বিকাশে টাকা আদায় করে আসছিল। বিভিন্ন কৌশলে তাদের আটক করা সম্ভব হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।