আবদুল্লাহ আল মামুন, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ যশোর সদর রাজারহাটে উলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে ফ্রান্সে মহানবী (সা,) কে ব্যঙ্গচিত্র কার্টুন প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২ নভেম্বর সোমবার বিকেলে হাফেজ মোঃ ইদ্রিস আলীর সভাপতিত্বে ও মুফতী রফিকুল আনসারীর পরিচালনায় বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মান্নান, মাওলানা নাসিরউল্লাহ , এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা নাজির উদ্দিন , আব্দুল হালিম, মুফতী আব্দুর রহমান এজাজী , মুফতী উবাইদুল্লাহ শাকীর, মাওলানা ওয়াহিদুর রহমান, মাওলানা আব্দুল কাদের,সতিঘাটা ক্যাডেট মাদ্রাসার মোহতামিম ও পুরাতন বাজার মসজিদের ইমাম খতিব মুফতী অজিউর রহমান, মুফতী তাওহিদুর রহমান, মাওলানা নুর মোহাম্মদ প্রমুখ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।