
আব্দুচ ছালামের মাতা মাবিয়া খাতুনের মৃত্যুতে শিক্ষা উপ-মন্ত্রী'র শোক
আব্দুল করিম,চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধানঃ
বিশিষ্ট ব্যবসায়ী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুচ ছালামের মাতা মাবিয়া খাতুন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
শোক বার্তায় শিক্ষা উপ-মন্ত্রী বলেন, মাবিয়া খাতুন একজন রত্মগর্ভা মা এবং মহীয়সী নারী ছিলেন।
শিক্ষা উপ-মন্ত্রী মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।