মাধবপুর প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১নং ধর্মঘর ইউনিয়নের আলীনগর এলাকা থেকে ভারতীয় ৫০ বোতল মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে ধর্মঘরের সীমান্তবর্তী গ্রাম আলী নগরের ১৯৯৩/৪- S মেইন পিলারের ১,শ 'ত গজ বাংলাদেশের অভ্যন্তর এলাকায় কমান্ডার সুবেদার আবু বক্করের নেতৃত্বে নিজস্ব গোয়েন্দা বিএসবি ও ভিআইপি সহযোগিতায় একদল বিজিবি সদস্য অভিযান চালিয়ে ৫০ বোতল মদ উদ্ধার করে।
বিজিবি'র ধর্মঘর কোম্পানী কমান্ডার সুবেদার আবু বক্কর জানান, গোয়েন্দা সুত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে মদ উদ্ধার করা হয়। বিজিবি ৫৫ ব্যাটেলিয়নের অধিনায়ক
লে.কর্ণেল এসএমএন সামীউন্নবী চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি'র অভিযান টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। এ সময় কাউকে গ্রেফতার করা যায়নি।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।