লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মানদীতে মা ইলিশ সংরক্ষণের লক্ষে অভিযান চালিয়ে ১০ জন ইলিশ শিকারীকে আটক করেছে লৌহজং উপজেলা প্রশাসন।সরকারি আদেশ অমান্যকরে মা ইলিশ ধরার অপরাধে প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম জেল প্রদান করা হয়। উক্ত অভিযানটি লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বহী ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবির'র নেতৃত্বে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ আলমগীর হোসাইন,উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ ইদ্রিস তালুকদার ও লৌহজং থানা পুলিশ সদস্যদের সার্বিক সহযোগীতায়। মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ আভিযান পরিচালিত হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।