মোঃ তারিফুল আলম তমাল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুরে মুজিববর্ষে যাদের ঘর নেই সেসব গরীব মানুষকে ঘর দেওয়া হবে। ইতোমধ্যেই জেলায় ৫৮৬ জনকে ঘর দেওয়া হয়েছে। আরও ১৮৬ জনের জন্য ঘর প্রস্তুত হচ্ছে। কেউ যদি ঘর না পায় তাহলে পর্যায়ক্রমে তাদেরকে ঘর করে দেওয়া হবে। ২০ অক্টোবর মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে দেশের ভূমিহীন-গৃহহীন পরিবার পুনর্বাসনের লক্ষ্যে গঠিত জেলা মনিটরিং কমিটির এক সভায় ওই কথা জানান জেলা প্রশাসক আনার কলি মাহবুব। এর আগে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর মূখ্যসচিব ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, ভূমি সচিবসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন। সভায় জেলা প্রশাসক ছাড়াও, ৫ উপজেলার ইউএনও ও চেয়ারম্যান, গণপূর্ত, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।জেলা প্রশাসক জানান, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগকে সফল করতে প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরাও গরিবদের ঘর করে দেবে। তিনি আরও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত ঘর নিয়ে যদি কেউ দুর্নীতির আশ্রয় নেয় অথবা গরীব মানুষের কাছ থেকে অর্থ আদায় করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।