

লৌহজংয়ে ৪৩০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার।
ফৌজি হাসান খাঁন রিকু,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত পৌণে ২ টার সময় একটি মালবাহী পিকআপভ্যানে তল্লাসি চালিয়ে ৪৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে র্যাব-১১।
এসময় মো.শাহিন সিকদার (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার ও ফেন্সিডিল বহনকারী পিকআপভ্যান জব্দকরা করা হয়।মোঃশাহিন সিকদার শ্রীনগর উপজেলার বেজগাঁও এলাকার মৃত আব্দুল মান্নান সিকদারের ছেলে।
মাদক কারবারি শাহিনের বিরুদ্ধে লৌহজং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। সে দীর্ঘদিন যাবত নানা কৌসলে জেলার বিভিন্ন স্থানে মাদক পাচার করে আসছিল।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।