কেএম সুজন, টাংগাইল প্রতিনিধিঃ টাংগাইলের নাগরপুরে ছেলেধরা ও গলাকাটা গুজব বন্ধে নাগরপুর থানা পুলিশ জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারনায় নেমেছে।
এরই ধারাবাহিকতায় আজ গয়হাটা শহীদ শামস উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে জনসচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় নাগরপুর থানার ওসি( তদন্ত) গোলাম মোস্তফা মন্ডল বলেন,ছেলেধরা ও গলাকাটা গুজব বন্ধে সকলকে এগিয়ে আসতে হবে।এলাকায় কারও গতিবিধি সন্দেহ জনক হলে আইন নিজের হাতে তুলে না নিয়ে পুলিশকে জানানোর জন্য তিনি আহবান জানান।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহীদ শামস উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিমা আক্তার, গয়হাটা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান আসকর, শামস উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য আমিনুর রহমান খান হিরক,সাবেক মেম্বার নজরুল ইসলাম ঠান্ডু,গয়হাটা ইউপি ছাত্রলীগের সভাপতি রাজিব আহমেদ প্রমুখ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।