হাবিবুর রহমান হাবিব
জেলা প্রতিনিধি,কুড়িগ্রাম
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও চোরাচালান বিরোধী পুলিশ, বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে গাজা ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফুলবাড়ি সদর ইউনিয়নের আব্দুল্লাহ বাজার সংলগ্ন মিন্টু মিয়ার বাড়ী ও বাড়ীর পাশের কলা বাগানের মধ্যে অভিযান চালিয়ে ২১২ বোতল স্কাপ ফেন্সিডিল ৫০০গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী মিন্টু মিয়া ওই এলাকার মৃত আবুল মিয়ার ছেলে। অভিযান কালে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমান, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায়, কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওসি আব্দুর রহমান শিমুলবাড়ী বিওপি ক্যাম্পের হাবিলদার আমির আলী। এ সময় ফুলবাড়ী থানা পুলিশ ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।