সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধি:
নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে ঝালকাঠি প্রেস ক্লাবের সাম্মুখে বিভিন্ন সংগঠনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১০/১০/২০২০ইং তারিখ শনিবার সকালেে নারী নির্যাতন ধর্ষণ ও নারীর প্রতি সহিংসার প্রতিবাদে ঝালকাঠি প্রেস ক্লাবের সাম্মুখে বিভিন্ন সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সুশাসনের জন্য নাগরিক (সুজন)এর আয়োজনে প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এ সময় মানববন্ধনে একাত্বতা প্রকাশ করে স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত থেকে এ মানববন্ধনে অংশ নেয়।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, সুসাশাসনের জন্য নাগরিক সুজনের জেলা শাখার সভাপতি ইলিয়াস সিকদার ফরহাদ, সাধারণ সম্পাদক মঈন তালুকদার, পৌর শাখার সভাপতি জাহাঙ্গীর হোসেন, ঝালকাঠি কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি, নারী নেত্রী ডালিয়া নাসরিন, নাছিমা কামাল ও ইয়ুথ অ্যাকশন সোসাইটির সমন্বয়কারী শাকিল হাওলাদার রনি। এ সময় বক্তারা সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।