মোঃ আজাদ সিদ্দিকী,, চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে টাক্সফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে ৷
মঙ্গলবার(৬ অক্টোবর)সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয় ৷
সভায় উপস্থিত ছিলেন, টাক্সফোর্স কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা ও টাস্কফোর্স কমিটির সদস্য সচিব মাসুম বিল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, চৌহালী থানা অফিসার ইনচার্জ মোল্লা মাসুদ পারভেজ, নৌ-পুলিশ ফাড়ি ইনচার্জ আমিনুল ইসলাম, এনায়েতপুর থানার সিনিয়র অফিসার এসআই মোঃ দারেশ আলী, উপজেলা আনছার ভিডিপি অফিসার সোহেল রানা, বাঘুটিয়া ইউনিয়ন চেয়ারম্যান কাহহার সিদ্দিকীসহ সাধারণ মৎস্যজীবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নির্বাহী অফিসার বলেন, আগামী ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মা ইলিশ ধরা, পরিবহন, বাজার জাত করা নিষেধ এ সময় কেউ মা ইলিশ ধরলে কমপক্ষে ১ বছরের জেল দেওয়া হবে কাউকে ছাড় দেওয়া হবেনা।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।