চৌহালীতে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ১ ব্যবসায়ীকে অর্থদন্ড।
মোঃ আজাদ সিদ্দিকী,চৌহালী প্রতিনিধিঃ-
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ঘোড়জান ইউনিয়নের কড়িতলা বাজারের ১টি দোকান থেকে আনুমানিক ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে ধবংস করেছেন,,
এবং ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নিষিদ্ধ ও অবৈধ কারেন্ট জাল বিক্রয় করার অভিযোগে মামলা দিয়ে এ জরিমানা আদায় করা হয়।
সোমবার দুপুরে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন চৌহালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ আফসানা ইয়াসমিন।
এ সময় কড়িতলা বাজারের জাল ব্যবসায়ী মোঃ নুরুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
"মৎস্যরক্ষা ও সংরক্ষণ আইন,১৯৫০" এর আওতায় ০১ (এক) টি দোকানীকে মোট ৫ হাজার টাকা জরিমানা ও ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধবংস করা হয়।
উক্ত অভিযানে সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ, পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দসহ মৎস্য অধিদপ্তরের অন্যান্য কর্মচারীবৃন্দ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।