
সুনামগঞ্জে পংকজের শোক দিবস পালিত
সিরাজুল ইসলাম শ্যামল,সুনামগঞ্জ থেকেঃ-
সুনামগঞ্জ সুসক-৯৪ ক্লাবের পংকজ কান্তি দাসের অকাল মৃত্যুতে বন্ধু বান্ধবের হৃদয় ছুয়ে গেছে শোকের ছায়া। ভাল বাসার নিবিড় বন্ধনে আবদ্ধ পংকজের স্বরণে শোক সভায় উপস্থিত বন্ধু, বান্ধব, শুভাকাঙ্ক্ষী, গুনাগ্রাহী সবার হ্রদয় আজ ভারাক্রান্ত ।
সুসক -৯৪ ক্লাবের আহবায়ক আমানুর হক রাসেল এর সভাপতিত্বে, সদস্য সচিব শহীদুল ইসলামের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন।
সুনামগঞ্জের জননন্দিত পৌর মেয়র নাদের বখত, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নীলিমা চন্দ, দেওয়ান এমদাদ রাজা চৌধুরী, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি এডভোকেট মনিষ কান্তি দে মিঠু, এডভোকেট আমিরুল ইসলাম, এডভোকেট খলিলুর রহমান, আশ্রাফ আলী, ছায়াদ, মাছুম হেলাল, অলিউর রহমান, উত্তম গণী, মাসুদ প্রমুখ।
সুসক -৯৪ ক্লাবের প্রাতিষ্ঠানিক রুপ প্রদানে একটি স্হায়ী অফিস ঘর সম্মানিত মেয়র মহোদয়ের আন্তরিক সহযোগিতা কামনা হয়। পংকজ কান্তি দাসের পরিবারের কল্যাণে সকলের আন্তরিক সহযোগিতা এবং তার স্ত্রীর কর্মস্হান সৃষ্টির জন্য মেয়র মহোদয় আশ্রাস প্রদান করেন।
সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহন করিতে হবে । আমরা কেউ চিরস্থায়ী নয়, তারপর ও একে অন্যকে ভালবেসে থাকতে হবে শেষ নিঃশ্বাস পর্যন্ত ।
পংকজ কান্তি দাসের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালনের মধ্যে দিয়ে সভা শুরু করা হয়। এবং সুসক -৯৪ ক্লাবের বন্ধুদের হ্রদয়ে চিরস্বরণী হয়ে থাকবে এই দৃঢ় প্রত্যয় নিয়ে সভা শেষ করা হয় ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।