খোন্দকার আব্দুল্লাহ বাশার,কোটচাঁদপুর প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুরে মোটর সাইকেলের ধাক্কায় জহুরুল ইসলাম (৫০) নামের এক ইজিবাইক চালক নিহত হয়েছে।
শুক্রবার সকালে কোটচাঁদপুরের দুধসরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জহুরুল ইসলাম চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া স্টেশন পাড়ার মৃত নুরুল হুদার ছেলে।
কোটচাঁদপুর থানার ওসি মাহবুবুল আলম জানান, সকালে জহুরুল ইসলাম দুধসরা নামক স্থানে নিজের ইজিবাইকটি রাস্তার পাশে রেখে চায়ের দোকানে গিয়েছিল।
সেখান থেকে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রæতগামী মোটর সাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।