
যশোরের শার্শায় ফেন্সিডিল'র খনি: প্রতিদিনই উদ্ধার করছে পুলিশ ৷
মোঃ শাফায়েত সবুজ,যশোর জেলা প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলার গোড়পাড়া বাজারস্থ ১১নং নিজামপুর ইউনিয়ন পরিষদের সামনে পাকা রাস্তার উপর থেকে বৃহস্পতিবার (১লা অক্টোবর) রাত ৮টার সময় ১৯৮ বোতল ফেন্সিডিল ও একটি প্রাইভেটকার সহ মোঃ সাগর হোসেন (২০) নামে একজন মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোড়পাড়া পুলিশ তদন্ত কেন্দ্র'র পুলিশ।
গ্রেফতার সাগর হোসেন শার্শা উপজেলার উত্তর বুরুজ বাগান গ্রামের মোঃ আব্দুল্লাহ আল-মামুনের পুত্র।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বদরুল আলম খান জানান, গোড়পাড়া পুলিশ তদন্ত কেন্দ্র'র এসআই মুহাম্মদ এজাজুর রহমান ও সঙ্গীয় অফিসার এএসআই মোঃ মিরাজ হোসেন উক্ত মাদক ও প্রাইভেটকার সহ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।