২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

রংপুরের সদ্যপুষ্করীনি ইউনিয়ন এ জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত অক্টোবর ১, ২০২০
রংপুরের সদ্যপুষ্করীনি ইউনিয়ন এ জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত

Manual6 Ad Code

 

 

 

মোঃমনিরুজ্জামান (মনির),রংপুর জেলা প্রতিনিধিঃ

Manual6 Ad Code

রংপুরের সদ্যপুষ্করীনি ইউনিয়ন এ জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ বৃহস্পতিবার দুপুর ৩ ঘটিকার সময় সদ্যপুষ্করীনি ইউনিয়ন এ পালিচড়া বাজারে পাশে প্রথমিক বিদ্যালয়ের মাঠে জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত হয়।

 

Manual7 Ad Code

 

আসন্ন ইউপি নির্বাচন কে কেন্দ্র করে এই কর্মিসভার আয়োজন করা হয়।

 

উক্ত কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান কেন্দ্রীয় নির্বাহী কমিটি জাতীয় পার্টি এইচ এম ইয়াসীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি আলহাজ্ব আব্দুর রাজ্জাক,যুগ্ন-সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি শাফিউল ইসলাম শাফি, সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি নাজিমউদ্দীন নাজিম, সাংগঠনিক সম্পাদক রংপুর মহানগর জাতীয় পার্টি জাহিদুল ইসলাম,সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাসুদার রহমান মিলন, রংপুর জেলা ছাত্রসমাজ এর আহবায়ক আরিফুল ইসলাম, সহ স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

এসময় ভাইস চেয়ারম্যান কেন্দ্রীয় নির্বাহী কমিটির এইচ এম ইয়াসির কর্মিদের উদ্দেশ্যে বলেন, আমরা হুসেইন মুহম্মদ এরশাদ এর আদর্শ ধারন করে রাজনীতি করে আসছি,হুসেইন মুহাম্মদ এরশাদ এর নাম আজীবন ধরে রাখার চেষ্টা করবো,আপনারা আসন্ন ২০শে অক্টোবর নির্বাচনে ফজলুল হক (ফুল বাবু) কে লাঙ্গল মার্কায় ভোট দিবেন, এবং লাঙ্গল প্রতিক এর হয়ে কাজ করবেন।

 

Manual3 Ad Code

এসময় বক্তারা লাঙ্গল এর জন্য কর্মিদের এক হয়ে কাজ করার আহবান জানান।

Manual7 Ad Code

 

 

বক্তারা আরো বলেন, ফুলবাবু আপনাদেরি এলাকার সন্তান, আপনারা তাকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করুন।