সুনামগঞ্জ প্রেসক্লাবে তথ্য অধিকার দিবস পালিত
বাবুল মিয়া,বিশেষ প্রতিনিধি-সুনামগঞ্জ থেকেঃ-
সারাদেশের ন্যায় দিয়ে সুনামগঞ্জেও তথ্য অধিকার দিবস পালন করা হয়েছে। আলোচনা সভার মধ্য দিয়ে এ দিবস পালন করা হয়।
সুনামগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের হলরুমে গত সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৫টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাবের সভাপতি অ্যাড শাহানা রব্বানী শাহানার সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মুহাম্মদ আমিনুল হক’র সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন :-
সাংবাদিক মিজানুর রহমান, দীপ্ত টিভি প্রতিনিধি সেলিম আহমদ তালুকদার, কোষাধ্যক্ষ ফোয়াদ মনি তালুকদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সিরাজুল ইসলাম শ্যামল, প্রচার সম্পাদক শাহরিয়ার সুমন, নির্বাহী সদস্য ফরিদ মিয়া, সাংবাদিক স্বপন কুমার সরকার, সাংবাদিক সুলেমান কবির, সুহেল আলম, আনোয়ারুল হক, বাবুল মিয়া, আলাউর রহমান প্রমুখ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।