বাংলাদেশ আওয়ামীলীগের ত্রান উপ-কমিটির প্রেরিত স্বাস্থ্য সেবা সামগ্রী পটুয়াখালী জেলা প্রশাসক ও সিভিল সার্জনের কাছে হস্তান্তর
মোঃ সবুজ উদ্দিন,বিশেষ প্রতিনিধিঃ-
বাংলাদেশ আওয়ামীলীগের ত্রান উপ-কমিটির প্রেরিত স্বাস্থ্য সেবা সামগ্রী আজ ৩০শে সেপ্টেম্বর রোজ বুধবার পটুয়াখালী জেলা প্রশাসক দরবার হলে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী ও সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম শিপন এর কাছে হস্তান্তর করেন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
এ স্বাস্থ্য সেবা সামগ্রী বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব এ্যাডভোকেট মোঃ আফজাল হোসেন, মহান জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও পটুয়াখালী জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খলিলুর রহমান মোহন মিয়া , জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, জেলা আওয়ামীলীগের অন্যতম নেতা, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা, সদর উপজেলা চেয়ারম্যান ও এ্যাড. গোলাম সরোয়ার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।