

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে পঙ্গুদের হুইল চেয়ার ও অসহায় গরীবদের মাঝে ছাগল বিতরণ করেন মনিরামপুর উপজেলা চেয়ারম্যান।
আবদুল্লাহ আল মামুন,মনিরামপুর (যশোর) প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে অসহায় পঙ্গু মানুষের মাঝে হুইল চেয়ার বিতরণ ও হত দরিদ্র মানুষের মাঝে ছাগল বিতরণ করেন মনিরামপুর উপজেলা চেয়ারম্যান নাজমা খানম।
মনিরামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২০ জন অসহায় হত দরিদ্র মহিলাদের মাঝে ছাগল বিতরণ করেন এবং ১৭ জন প্রতিবন্ধী পঙ্গুদের হুইল চেয়ার বিতরণ করেন।
উপজেলা চেয়ারম্যান নাজমা খানম করোনা ভাইরাসের শুরু থেকেই মনিরামপুর উপজেলার ১৭ টি ইউনিয়নের অসহায় পঙ্গু হত দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করে আসছেন ।
তিনি যতদিন বেঁচে থাকবেন মনিরামপুর উপজেলা বাসীর সুখে দুঃখে পাশে থাকবেন ।
অসহায় মহিলাগণ ছাগল ও প্রতিবন্ধী পঙ্গু হুইল চেয়ার পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও উপজেলা চেয়ারম্যান নাজমা খানম কে প্রাণ খুলে দোয়া করেন।
মনিরামপুর উপজেলা চেয়ারম্যান নাজমা খানম বলেন আমি অসহায় হত দরিদ্র মানুষের পাশে ছিলাম এখনো আছি ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।