১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে সফর, ১৪৪৮ হিজরি

সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদ নির্বাচনে প্রচারণা এগিয়ে জি এস পদ প্রার্থী সজীব মিয়া

admin
প্রকাশিত জুলাই ২২, ২০১৯
সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদ নির্বাচনে প্রচারণা এগিয়ে জি এস পদ প্রার্থী সজীব মিয়া

Manual8 Ad Code

মোঃ শাকিল আহম্মেদ নারায়ণগঞ্জ প্রতিনিধি ঃআগামী ২৭ জুলাই নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া সরকারি কলেজের ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। দীর্ঘ ৮ বছর পর ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে । এ নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উচ্ছাস লক্ষ করা যাচ্ছে।

Manual8 Ad Code

এবারের নির্বাচন ভিপি প্রার্থী ৪ জন, জিএস প্রার্থী ২ জনসহ মোট ৩০ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দীতা করবেন। এ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা যে যার মতো করে প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছে। মুড়াপাড়া কলেজ ক্যাম্পাসে চারদিক ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে। তবে, প্রচার-প্রচারনায় এগিয়ে রয়েছে ৬ নং ব্যালটের জিএস প্রার্থী মোঃ সজীব মিয়া । এর আগে, মোঃ সজীব মিয়া সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এর দায়িত্বে ছিলেন।

Manual1 Ad Code

জানা যায়, ভিপি পদে প্রতিদ্বন্দীতা করছেন, আমির হোসেন শ্যামল, সাইফুল ইসলাম তুহিন, নজরুল ইসলাম, আবু ভুইয়া। জিএস পদে প্রতিদ্বন্দীতা করছেন, মোঃ সজীব মিয়া ও শামীম ওসমান।

জিএস প্রার্থী মোঃ সজীব মিয়া বলেন, আমি মুড়াপড়া কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক থাকাকালীন সময়ে কলেজের সকল উন্নয়ন মূলক কাজে আমার অবদান রেখেছি । এছাড়া মুড়াপাড়া কলেজ সরকারি করার জন্য ছাত্র সংসদের ভিপি শাহারিয়া পান্না সোহেল ভাইয়ের নির্দেশে সকল আন্দোলন পালনে গুরুত্বপূর্ন ভুমিকা রেখেছি সেটা আপনারা সকলেই জানেন।

এবারের নির্বাচনে শিক্ষার্থীরা যদি আমাকে জিএস পদে নির্বাচিত করে তবে আমি মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলবো। কলেজের কোন শিক্ষার্থী যেন সমাজের এই ভয়াল ব্যাধী মাদকের ছোবলে না পড়ে সে দিকে আমি সার্বক্ষনিক লক্ষ্য রাখব। এছাড়া মুড়াপাড়া কলেজে একটি কমন রুম, ক্যান্টিন ও মসজিদের ব্যবস্থা করা খুব প্রয়োজন । আমি জিএস নির্বাচিত হলে কমন রুম, ক্যান্টিন ও মসজিদ এর জন্য মাননীয় মন্ত্রী মহোদয় এর সাথে আলোচনা করে তার সাহায্যে এই সব ব্যবস্থা করবো। ।

Manual5 Ad Code