আবুসাঈদ,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :-
রোটারী ক্লাব আর্তমানবতার সেবায় নিয়োজিত একটি আন্তর্জাতিক সংগঠন।

পৃথিবী থেকে পোলিও নির্মুলে এই সংগঠন গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেছে।
যেকোন দূর্যোগে রোটারীর ভূমিকা প্রশংশিত। সারা বাংলাদেশের মত শ্রীপুরেও এই সংঘঠন দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছেন।

"রোটারী ক্লাব অব শ্রীপুর " এর উদ্যোগে গাজীপুর সদর ইউনিয়নে সিংদীঘি আশ্রয় প্রকল্প মাছের পোনা অবমুক্তকরন করেন "রোটারী ক্লাব অব শ্রীপুর " এর রোটারীয়ানবৃন্দ।আজ বিকাল ৪ ঘটিকায় মাছের পোনা অবমুক্তকরন,কর্মসূচির সূচনা করেন এমদাদুল হক, প্রেসিডেন্ট "রোটারী ক্লাব অব শ্রীপুর, সহকারী অধ্যাপক মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজ।
সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,এড. হারুন আর রশীদ ফরিদ,মেয়র পদপ্রার্থী শ্রীপুর পৌরসভা, আরো উপস্থিত ছিলেন, সেক্রেটারী রোটারীয়ন জনাব মোঃ সজিবুল ইসলাম, রোটারীয়ন সাংবাদিক পিপি ছালাম রানা, রোটারীয়ান পি পি গোলাম রওফ , রোটারিয়ান ফিরোজ মিয়া, রোটারিয়ান মিজানুর রহমান, জনাব আহসান হাবিব, জনাব ফিরোজ আহমেদ, জনাব কামরুজ্জামান সহ আরো অনেক বিশিষ্ঠ নেতৃবৃন্দ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।