বগুড়া প্রতিনিধি :
বগুড়ায় আমেরিকা প্রবাসী এক ব্যক্তি নির্মানাধিন চারতলা ভবনে রাজ মিস্ত্রীর কাজ করার সময় ভবন থেকে পড়ে গিয়ে রায়হান (৩২)নামের এক যুবক মৃত্যু হয়েছে।মর্মান্তি ঘটনাটি গটেছে গতকাল দুপুরে শহরের জামিলনগর এলাকায় ।
নিহত রায়হান গাবতলী উপজেলার হাতীবান্ধা গ্রামের টুকু মিয়ার ছেলে ।
প্রত্যক্ষদর্শী ও নিহতের সঙ্গীরা জানান, গতকাল দুপুর দিকে শহরের জামিলনগর এলাকার প্রবাসী আব্দুল্লাহ আর শাদ এর নির্মানাধিন ভবনের বাহিরে চার তলার উপরকাজ করার এক পর্যায়ে রায়হান নিচে পড়ে যায় । পরে গুরুত্বর অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।