রমজান প্রামানিক,চৌহালী প্রতিনিধিঃ-
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার মুক্তিযোদ্ধা ইউসুফ আলী হাক্কানি কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন জেলা-আ’লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস ও স্থানীয় সাংসদ আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল এমপি
বৃহস্পতিবার দুপুর ২টায় চৌহালী সরকারি কলেজ ঈদগাহ মাঠে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোছা:আফসানা ইয়াসমিন , চৌহালী থানার পরিদর্শক (তদন্ত) মোঃ তছলিম উদ্দিনের নেতৃত্বে জেলা পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ।
এর আগে জানাজা নামাযে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন, মুক্তিযোদ্ধা আলহাজ্ব হযরত আলী মাস্টার,আ’লীগের সহ সভাপতি হাবিবুর রহমান ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোল্লাবাবুল আক্তার প্রমুখ৷
উল্লেখ্য, মুক্তিযোদ্ধা ইউসুফ আলী হাক্কানি (৭২) বুধবার আনুমানিক রাত ৮ ঘটিকার সময় ঢাকার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্না……….রাজিউন)।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।