
পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন "দক্ষতা ও কর্মসংস্থান বিষয়ক কর্মশালা" অনুষ্ঠান।
মোঃ সবুজ উদ্দিন,বিশেষ প্রতিনিধি (পটুয়াখালী):
আজ পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ব্রান্ডিং এর আওতায় বেকার মুক্ত জেলা গঠনের লক্ষ্যে "দক্ষতা ও কর্মসংস্থান বিষয়ক কর্মশালা" অনুষ্ঠিত হয়।
কর্মশালায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ড. অমিতাভ সরকার, বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব), বরিশাল বিভাগ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, যুগ্ম সচিব (ই-গভর্নেন্স), মন্ত্রিপরিষদ বিভাগ ও যুগ্ম প্রকল্প পরিচালক, এটুআই প্রোগ্রাম।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন জনাব জি. এম. সরফরাজ, অতিরিক্ত জেলা প্রশাসক, শিক্ষা ও আইসিটি; বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি; প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি; যুবক প্রতিনিধি সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।