স্টাফ রির্পোটারঃ-
আজ ২৩ জুলাই ২০২০ খ্রিঃ বুধবার দুপুর ১২:০০ টায় বে গ্রুপ টিসিবি ভবন, কাওরান বাজার ঢাকার পক্ষ থেকে শরীয়তপুর জেলা পুলিশের সরকারী কাজে ব্যবহারের জন্য পুলিশ সুপারের কার্যালয় শরীয়তপুরে একটি সিঙ্গেল কেবিন পিকআপ গাড়ী পুলিশ সুপার, শরীয়তপুর জনাব এস. এম. আশরাফুজ্জামান মহোদয়ের নিকট হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আল মামুন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) শরীয়তপুর, জনাব তানভীর হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), শরীয়তপুর, মোঃ মোমিনুল ইসলাম লাবু, বে গ্রুপ, টিসিবি ভবন, কাওরান বাজার ঢাকাসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।