আব্দুল করিম, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন মোল্লাপাড়া চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর) পুলিশ।
২২ জুলাই দিবাগত রাতে এদের গ্রেপ্তার করা হয় বলে জানান চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার এসএম মোস্তাইন হোসেন।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো. সুমন প্রকাশ ইলিয়াছ (৩৩), আব্দুল হালিম প্রকাশ মামুন (৩১) ও মো. জুয়েল (২৪)।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরের ডবলমুরিং থানাধীন মোল্লাপাড়া চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে একটি বন্দুক, দুইটি কার্তুজ, দুটি ছোরা ও দুটি মোবাইলসহ এই তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।