আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ-
শাহান শাহ হযরত সৈয়দ জিয়াউল হক (ক.) ট্রাস্টের তত্ত্বাবধানে মাইজভাণ্ডারী মরমী গোষ্ঠীর উদ্যোগে মাদরাসা-ই-মিলনায়তনে মাইজভাণ্ডারী মরমী গোষ্ঠীর শ্রী নিবারণ দাশ বালিকে আর্থিক সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্বে করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ সিরাজুল মোস্তফা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওস্তাদজী অধ্যক্ষ মিহির লালা। এ সময় উপস্থিত ছিলেন সৈয়দ আদিল মাহবুব আকবরী, আশরাফ সিদ্দিকী, ওমর ফারুখ, লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, জাহিদ সরওয়ার, সৈয়দ জাবেদ সরওয়ার, শামসুল হায়দার তুষার, আবুল মনসুর, শাপলা চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন, অসচ্ছল ও দুঃস্থদের সহায়তায় শাহান শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট বর্তমান সমাজে উজ্জ্বল নক্ষত্র।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।