কৌশিক তালুকদার, জামালগঞ্জ প্রতিনিধিঃ-
জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছেন প্রয়াত উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদের ছেলে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ইকবাল আল আজাদ।
সোমবার বিকালে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভার পর প্রার্থী বাচাই চূড়ান্ত করা হয়।
মনোনয়ন বোর্ডের সভাপতি ও আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রার্থী বাছাই শেষে ইকবাল আল আজাদকে জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়।
সোমবার রাত সোয়া ৮ টায় বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।
প্রসঙ্গত, গত উপজেলা পরিষদ নির্বাচনে জামালগঞ্জ উপজেলা পরিষদে আওয়ামী লীগের মনোনয়নে চেয়ারম্যান নির্বাচিত হন ইউসুফ আল আজাদ।
গত ৯ ফেব্রæয়ারি তাঁর মৃত্যুতে চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর উপ নির্বাচন ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশনের ষোষণা অনুযায়ী আগামী ২০ অক্টোবর জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচন।
আগামী ২৩ সেপ্টেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র বাছাই ২৬ সেপ্টেম্বর এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ অক্টোবর।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।