মোঃ সিরাজুল হক রাজু,স্টাফ রিপোর্টারঃ-
করোনায় আক্রান্তদের সুস্থতার জন্য রক্তের প্লাজমা দিতে রাজধানীতে গেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ২১ সদস্য।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে বিএমপি পুলিশের নিজস্ব পরিবহনে ২১ পুলিশ সদস্য বরিশাল থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন।
কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মো. মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত মুমূর্ষু রোগীদের প্লাজমা দিতে সম্মুখযোদ্ধা হিসেবে তারা ঢাকায় গেছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।