জামরুল ইসলাম রেজা
ছাতক প্রতিনিধিঃ-
ইসলামপুর ইউনিয়নের কুছবাড়ী গ্রাম নিবাসী বিশিষ্ট ব্যাবসায়ী, সমাজ সেবক, এলাকার সালিশি বিচারক ও ছাতক চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির প্রাক্তন সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন সাহেব গত শনিবার রাত ১১ টা ৩০ মিনিটের সময় ঢাকাস্থ্য আনোয়ার খান মর্ডান জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। উনার প্রথম জানাজার নামায আজ ২১/৭/১৯ ইং রবিবার সন্ধ্যা ৭:৩০ মিনিটের সময় মন্ডলীভোগ লাল মসজিদের সম্মুখে অনুষ্ঠিত হয় এবং দ্বিতীয় জানাজা গনেশপুর গ্রামে ঈদ্গাহ মাঠে ৯ টা ৩০ মিনিটের সময় অনুষ্ঠিত হয়। পরবর্তীতে উনাকে কুছবাড়ী গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ছাতকের সর্বস্তরের গন্যমান্য ব্যাক্তিবর্গ মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।