সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারীসহ ৫ জনকে আটক করেছে বিজিবি।
শুক্রবার সকালে মহেশপুর উপজেলার শ্রীনাথপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-খুলনার তেরখাদা উপজেলার লস্করপুর গ্রামে মৃত দাউদ শেখের স্ত্রী শুকুরন বেগম, আবু তালেব মৃধার স্ত্রী জেসমিন বেগম, হাসিব মিয়ার স্ত্রী রওশনয়ারা বেগম ও সাইদ শেখের ছেলে হাসিব মিয়া।
শুক্রবার দুপুরে বিজিবির পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, মহেশপুরের সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে কিছু নারী-পুরুষ বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে এমন খবরে অভিযান চালানো হয়।
এসময় ৪ নারীসহ ৫ জনকে আটক করা হয়। তাদের বাড়ী খুলনার তেরখাদা উপজেলায়। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।