রাকিব হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
দ্বীপ জেলা ভোলায় আজ ১৭ই সেপ্টেম্বর ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এর সভাপতিত্বে সেপ্টেম্বর/২০২০ইং মাসের মাসিক কল্যান সভা পুলিশ লাইন্স ভোলায় ও পরবর্তীতে মাসিক অপরাধ পর্যালোচনা সভা পুলিশ অফিস সম্মেলন কক্ষে সীমিত আকারে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, আইন শৃংখলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রন ও করোনা ভাইরাস সম্পর্কিত সামাজিক জনসচেতনতা বৃদ্ধি সংক্রান্তে দিক-নির্দেশনা প্রদান এবং সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনকারী জেলা পুলিশের সদস্যদের মধ্যে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করেন ভোলা জেলা পুলিশ সুপার জনাব সরকার মোহাম্মদ কায়সার।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মহসিন আল ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ রাসেলুর রহমান, সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) শেখ সাব্বির হোসেন, সকল থানার অফিসার ইনচার্জ গন সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্স বৃন্দ উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।