রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপমান সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে প্রেমিক রিয়াদ হোসেন।
গত বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, রিয়াদ হোসেনের সাথে একই এলাকার আব্দুল কুদ্দুস মিয়ার মেয়ে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী মেঘলা আক্তার এর প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
মঙ্গলবার সকালে তারা দুই জন বাড়ি থেকে পালিয়ে যায়। বিকেলে রাজধানীর ডেমরা এলাকা থেকে তাদের দুই জনকে পরিবারের লোকজন বাড়িতে নিয়ে আসে। পরে রিয়াদকে পরিবারের লোকজন বকাঝকা দিলে রাতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন।
এ ঘটনার পর থেকে প্রেমিকা মেঘলার বাবাসহ অন্যান্যরা এলাকা থেকে পালিয়ে যান।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান জানান, মৃত্যুর খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
রাতেই লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবার কোনো অভিযোগ দেয় নাই। নিহতে পিতা বিনা তদন্তে লাশ দাফন করবে। তাঁদের কোনো অভিযোগ নেই বলেও জানান। তাই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। তিনি আরো জানান, নিহতের পিতা বলছে তার ছেলেকে কেউ মারধর করে নাই। পরিবার থেকে বকাদিলে সে অপমান সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।