একুশ আমার
টি আই অশ্রু
একুশ ফিরে আসে বার বার,
বছর পেরিয়ে এক বার।
স্মরন করিয়ে দিয়ে যায়,
বায়ান্নর ব্যথীত হৃদয়।
নীরবে যে ভাষা কথা কয়,
সে তো মায়ের ভাষা হায়।
বাংলার লাল সবুজ যতো দিন রবে,
একুশে ফেব্রুয়ারি বায়ান্নর কথা কবে।
কত ত্যগী প্রাণের বিনিময়,
ফিরে পেয়েছি বাংলার বুলি।
মায়ের ভাষার সু-বাতাস বয়,
কভু নাহি যেন ভুলেও না ভুলি।
সেই যে বেদনা ভরা দিন গুলি,
যাদেরঁ জন্য আজ বাংলায় কথা বলি।
যাঁদের জন্যে আজ বিশ্ব
মাথা উচঁু করে চলি।
বিনম্র চিত্তে বেদনা ভরা মনে,
আজও স্মরন করি।
বায়ান্নর সেই একুশে ফেব্রুয়ারি,
চিরদিন তোমরা বেচেঁ রবে এ বাংলায়।
প্রতিটি বাঙালির হৃদয় ভরি,
হে অমর একুশে ফেব্রুয়ারি।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।