ঈশ্বরদী প্রতিনিধি : ঈশ্বরদীতে অবস্থানরত অনলাইন নিউজ পোর্টালের সম্পাদকদের নিয়ে গঠিত “ঈশ্বরদী অনলাইন এডিটর গিল্ড” এর জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঈশ্বরদী রেলগেটস্থ অভিজাত রেস্তোরা ফুড গার্ডেনে এ সভা অনুষ্ঠিত হয়।
ঈশ্বরদী অনলাইন এডিটর গিল্ড এর আহবায়ক ঈশ্বরদী নিউজ টুয়েন্টিফোরের সম্পাদক আসাদুজ্জামান আসিফের সভাপতিত্বে ও সদস্য সচিব গ্রীণ নিউজ বিডির সম্পাদক শহীদুল্লাহ খানের পরিচালনায় বক্তব্য রাখেন তারুণ্যের নিউজের প্রধান সম্পাদক সালাউদ্দিন আহমেদ, জাগরণ নিউজ টুয়েন্টিফোরের সম্পাদক ওহিদুল ইসলাম সোহেল, দৈনিক ঈশ্বরদী নিউজের সম্পাদক আশরাফুল ইসলাম সবুজ, আইএ নিউজের সম্পাদক রেজাউল করিম ফেরদৌস, স্পর্শ নিউজের সম্পাদক রিফাজ বিশ্বাস লালন, বাংলাদেশ সারাবেলা সম্পাদক কে এম ইয়ামিনুল হাসান আলিফ, ভোরের সংবাদ সম্পাদক মোঃ ইয়াছিন শেখ।
সভায় আসন্ন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘড়িয়া) আসনে উপনির্বাচন নিয়ে তথ্যবহুল নিরপেক্ষ সংবাদ পরিবেশনের উপর গুরুত্ব আরোপ, ঈশ্বরদীর উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা ও করণীয় বিষয়ে আলোকপাত করা হয়।
সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে এডিটর গিল্ড এর “চঁড়ুইভাতি” আয়োজন ছাড়াও কিছু গুরুত্বর্পুণ সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহিত হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।